অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

ঝিনাইগাতীতে পুলিশের ভূয়া ওসি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের ওসি পরিচয়ে প্রতারণার সময় আনছার আলী উরফে জাহাঙ্গীর (৪৫) নামে এক ভূয়া পুলিশকে ১২ অক্টোবর বুধবার রাতে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। আনছার আলী শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা ছনকান্দা গ্রামের উমেদ আলীর ছেলে। ঝিনাইগাতী থানার কাংশা বাজার এলাকায় এক চাঞ্চল্যকর হত্যা মামলার বাদীর সাথে প্রতারণাকালে তাকে হাতেনাতে গ্রেফতার করেন, ওই মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফরিদ আহমেদ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর বিকেলে কাংশা বাজার এলাকায় মোটরসাইকেল আটকিয়ে ঈমান আলী উরফে ফেকাসু (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। একটি খাস জমির দখল নিয়ে পূর্ব থেকে চলে আসা বিরোধকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই এজাহার নামিয় ৪ নারি ও ৪ পুরুষ সহ ৮আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। এ ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে অধিকাংশ আসামী পলাতক রয়েছেন। এই হত্যা মামলাকে কেন্দ্র করে আনছার আলী গত কয়েকদিন আগে হত্যা মামলার বাদীর বাড়িতে এসে নিজেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ওসি তদন্ত বলে পরিচয় দেয়ার পাশাপাশি তাকে সিআইডি থেকে এই হত্যা মামলাটি গোপন তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি একাই অতি গোপনে মামলাটি তদন্ত করবেন। তার বিষয়ে পুলিশ সহ কারো কাছে কিছু বলতে নিষেধ করে তার সাথে সব বিষয়ে গোপনে যোগাযোগ রাখতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন বাদীকে। ইতিমধ্যে একাধিকবার সে বাদীর বাড়িতে এসে তাকে প্রভাবিত করার চেষ্টা করেন। ১২ অক্টোবর বুধবার দিবাগত রাতে এস‌আই ফরিদ আহমেদ মামলার তদন্ত কাজে ওই এলাকায় গিয়ে অপরিচিত আনছার আলীকে অটোতে ঘোরাঘুরি করতে দেখে তাকে চ্যালেঞ্জ করেন। এতেই তার পরিচয় সহ প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আনছার আলী উরফে জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার বাদী সহ অপরাপরকে প্রভাবিত করার চেষ্টা করে আসছিল। তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর