হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বড়লেখায় গৃহবধুর লাশ উদ্ধার,পরিবারের দাবি আত্মহত্যা

মৌলভীবাজারের বড়লেখায় খাদিজা বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।খাদিজা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের জুয়েল আহমদের স্ত্রী। স্বামীর দাবি, খাদিজা বেগম গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে এলাকায় এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 


বড়লেখার থানার এসআই আতাউর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদেন্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বামীর বাড়ির লোকজন বলেছেন, সবার অগোচরে গৃহবধু খাদিজা বেগম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বামীর বাড়ির লোকজন গৃহবধু খাদিজা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। স্বামীর বাড়ির লোকজনের দাবি খাদিজা বেগম আত্মহত্যা  করেছেন। তবে তারা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি। প্রতিবেশিদের একটি সূত্র জানায়, পারিবারিক কলহ ও স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজনের নানা নির্যাতনে অভিমান করে গৃহবধু খাদিজা বেগম আত্মহত্যা করেছেন। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বড়লেখার থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

আরও খবর