রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

তজুমদ্দিনে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ জেলে আটক। ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ।

ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করেছে। এসময় ৭ জেলে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে। 

মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা মেরিন ফিশারিজ অফিসার জনাব মো: আল আমিন জানান, ১৬ জানুয়ারি বিকালে  তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫ টি মশারী জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল সন্ধ্যায় শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। অভিযানের সময় একটি নৌকা ও ০৭ জন জেলেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শুভ দেবনাথ স্যারের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনা করে মুচলেকা দেয়া হয়। নৌকা টি হেফাজতে রাখা হয়েছে।

আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১১ ঘন্টা ৩৭ মিনিট আগে