হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভোলার তজুমদ্দিনে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গৃহবধূ ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

নাজমা বেগম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী এবং ৩ সন্তানের জননী ছিলেন।

আব্দুল মান্নান জানান, বেশ কয়েকমাস ধরে নাজমা বেগম নানান রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, নাজমা বেগমের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে চাচ্ছে।

আরও খবর