ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু

মাশরাফি সংসদে হুইপ নির্বাচিত হওয়ায় লোহাগড়ায় আনন্দ মিছিল



বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল - ২ আসনের সংসদ সদস্য নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় হুইপ মনোনীত হওয়ায় লোহাগড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়পুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে লোহাগড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




পরে উপজেলা পরিষদের সামনের বটতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, কাশিপুর ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম রাশেদ হাসান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, কাউন্সিলর বিশ্বনাথ দাস ভন্ডুল, আনিচুর রহমান, ফারুক হোসেন, শেখ পলাশ,লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বর জিরু কাজী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ রুবেল প্রমুখ। পরে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আরও খবর