পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র কার্যালয়ের শুভ উদ্বোধন

জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের উত্তর চৌমুহনীতে বুধবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াই টায় প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক যুগান্তর ও দি বাংলাদেশ টুডে পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ও নিসচা উপদেষ্টা সাংবাদিক আব্দুর রব। দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ লুৎফুর রহমান।

নিসচা’র উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও নিসচা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি শাখার কোষাধ্যক্ষ ও ইতালি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ, টিম ফর কোভিড ডেথ’র সভাপতি শাহাব উদ্দিন, নিসচা’র পৃষ্টপোষক ব্যবসায়ী কবির হোসেন, মোহাম্মদ তারেক হাসনাত, বড়লেখা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহদী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, এহসান আহমদ, জাকারিয়া আহমদ, এমরান আহমদ, মাহিনুর ইসলাম মাহিন, অসীম কর, নিরঞ্জন দেব নিলু, পারভেজ আহমদ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, জনস্বার্থে নিসচা বড়লেখা উপজেলা শাখার সকল কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এতোদিন অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতা মূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হতো তা আজ থেকে তাদের নিজস্ব কার্যালয় থেকে জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। নিসচা অতিথের মতো ভবিষ্যতেও তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে। এই সংগঠন প্রতিনিয়ত দেশ ও মানবিক কল্যাণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে তাদের এই মহতি উদ্যোগ বাস্তবায়নের জন্য আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে