হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ডিএমপির আমন্ত্রণে ঢাকায় আসছেন অনুপম রায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2024 03:40:14 am

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় পারফর্ম করবেন। গাইবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছর পূর্তিতে।


গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।


ডিএমপি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। অনুষ্ঠানে অনুপম ছাড়াও মাইলসসহ দেশের একাধিক শিল্পী গান পরিবেশন করবেন।


উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান পরিবেশন করবেন। তাঁকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।


বিষয়টির আভাস দিয়েছেন অনুপম রায়ও। গত ১৯ জানুয়ারি তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন ‘ঝটিকা সফর ঢাকা।’


ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, অন্যসব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।

আরও খবর


696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

৯১ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে



69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১০৯ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে