রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

সংসদের প্রথম অধিবেশনের দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2024 12:50:48 pm

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।


ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মী-সমর্থকরা এই কর্মসূচি একযোগ পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রাজধানীতে পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, নিউ মার্কেট, মিরপুর ১২ নং বাস স্ট্যান্ড, উত্তরা ১২ নং এবং বাড্ডা লিংক রোডের সামনে থেকে বেলা ২টায় বিএনপি কালো পতাকা মিছিল করবে।


এসব মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ অংশ নেবেন।


এছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম,-পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এবি পার্টি প্রভৃতি দল আলাদা আলাদাভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে, বিজয় নগর পানির ট্যাংকের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে।


মঙ্গলবার বিকাল সাড়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষন দেবেন।


গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ ভোট বর্জন করে বিএনপিসহ সমমনা জোটসমূহ।

আরও খবর