চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

পোশাক রফতানি আয় ১২.৪৫ শতাংশ বেড়েছে

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-02-2024 03:08:18 am

কয়েক মাস পর আবারো কোন একক মাসে পোশাক রফতানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। জানুয়ারি মাসে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৪৯৭ কোটি ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৫ শতাংশ বেশি।


অপরদিকে, জানুয়ারি মাসে সব ধরনের পণ্য রফতানি থেকে আয় দাঁড়িয়েছে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। গত অর্থ বছরের জানুয়ারি মাসে রফতানির পরিমাণ ছিলো ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। সেই হিসেবে এ বছর জানুয়ারি মাসে রফতানি আয় ১১.৪৫ শতাংশ বেড়েছে। রোববার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।


ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশ থেকে ৩ হাজার ৩২৬ কোটি ৪৭ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থ বছরের জুলাই-জানুয়ারি সময়ে রফতানির পরিমাণ ছিলো ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রধান রফতানি পণ্য পোশাক খাত থেকে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ডলার আয় হয়েছে।


এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রফতানি হয়েছে ১ হাজার ৬১৮ কোটি ডলার সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ কোটি ৩৭ লাখ ডলার। আলোচ্য সময়ে পোশাক রফতানি বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া জুলাই-জানুয়ারি সময়ে অন্যান্য প্রধান রফতানি পণ্য যেমন-পাট ও পাটজাত পণ্য ৫১ কোটি ডলার, হোম টেক্সটাইল ৪৫ কোটি ৪৭ লাখ ডলার, পাদুকা ২৯ কোটি ৬২ লাখ ডলার, প্লাস্টিক পণ্য ১৪ কোটি ১৩ লাখ ডলার, কৃষিজাত পণ্য ৫৭ কোটি ২৭ লাখ ডলার, হিমায়িত মাছ ২৪ কোটি ৮১ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য ২০ কোটি ২২ লাখ ডলার রফতানি হয়েছে।


আরও খবর




69d344e7741dc-060426113015.webp
৪ দফায় বাড়ার পর কমল স্বর্ণের দাম

১১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে



69cfb3595fe22-030426063225.webp
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

১৪ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে