আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

হত্যা মামলায় আদালতে ৪ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি : (৪) ঘণ্টায় ৯ টুকরা করা হয় লাশ

কুষ্টিয়ায় পদ্মা নদীর চর থেকে ৯ টুকরা লাশ উদ্ধার হওয়া মিলন হোসেন (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চার আসামি। 


এ ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে দুই আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার (০৫ ফেব্রুয়ারি) এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।


গতকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে ৪ জন স্বীকারোক্তি দেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পাশাপাশি ঘটনার বর্ণনাও দেন তারা।


আদালত সূত্র জানিয়েছে, জবানবন্দিতে তারা স্বীকার করেন মিলনকে চাঁদার দাবিতে ডেকে নিয়ে গিয়ে এক ঘণ্টা যাবত মারধর ও ভয়ভীতি দেখান তারা। একপর্যায়ে নাক-মুখে গামছা পেঁচিয়ে চেপে ধরে হত্যা করা হয়। এরপর প্রায় ৪ ঘণ্টা ধরে সেই লাশ টুকরো টুকরো করে পলিথিন ব্যাগে ঢুকিয়ে পদ্মার চড়ে নিয়ে গিয়ে ৪ স্থানে পুঁতে রাখেন তারা।


জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের দেশওয়ালীপাড়ার কাজী লিংকন, হাউজিং ডি ব্লকের সজল ইসলাম, সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক ও কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ।


অন্যদিকে গ্রেপ্তার অপর দুই আসামি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসকে সজিব ও হাউজিং সি ব্লকের ইফতি বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।


এর আগে গত শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিলনের মা শেফালী খাতুন। সেদিনই বিকেল ৫টার দিকে মামলার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন।


পরে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে তাদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজু মোহন সাহা বলেন, মিলন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ছয় আসামিকে বিকেলে আদালতে নেওয়া হয়। তাদের মধ্যে লিংকন, জনি, সজল ও ফয়সাল হত্যার দায় স্বীকার করে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অপর দুই আসামি সজিব ও ইফতির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Tag
আরও খবর