হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভাষার মাসে বেরোবিতে ছয়দিন ব্যাপী বইমেলা

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 08-02-2024 02:41:40 pm


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'গুনগুন' ও সাংস্কৃতিক সংঠন 'রণন' এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে গুনগুন-রণন ৭ম বই মেলা ২০২৪। 


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ১২ই ফেব্রুয়ারি থেকে ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।



আগামী সোমবার (১২ই ফেব্রুয়ারি ২৪) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হবে। এই সময় আরো উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।


এবারের বই মেলায় ৪২ টি স্টল থাকছে যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, দেশে খ্যাতিমান প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী এই বই অংশ গ্রহণ করবে।


বই মেলাটি আগামীকাল রবিবার (১২ই ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চলবে বলে জানান গুনগুনের সভাপতি উমর ফারুক ।


তারা আরও জানান, বইমেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত চলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন, পুস্তক পর্যালোচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক পরিবেশনা।


গুনগুনের সভাপতি উমর ফারুক বলেন, প্রতিবারের ন্যায় এই বছর বই আয়োজন করার সুযোগ পেয়েছি। এই বছর প্রচুর সারা পেয়েছি। ঢাকা থেকে অনেক প্রকশনা আসবে। এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেরোবি ক্যাম্পাস। বই ও লেখক এর সঙ্গে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি। বই মেলাটি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করি।

আরও খবর