আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩২ তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু

 কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩২ তম তিরোধান দিবস-২২ উদ্বোধন করা হয়েছে।


সোমবার (১৭ অক্টোবর-২২) সন্ধ্যা ৬:১৫ মিনিটের দিকে লালন মুক্তমঞ্চে এ আনুষ্ঠানিকভাবে তিরোধান দিবস উদ্বোধন করেন, প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মাহবুবউল আলম হানিফ।


প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাউল সম্রাট লালন শাহ ছিলেন এক মহান সাধক। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। অথচ তিনি দেশ ও সমাজ নিয়ে যে বাণী গুলো দিয়েছেন তা আমাদেরকে মুগ্ধ করে। সমাজকে ভালোভাবে গড়ার জন্য কি করণীয় সে কথা তিনি বলেছেন। কীভাবে ভালো মানুষ হওয়া যায় তিনি সে কথা বলেছেন। আজকে লালনের দর্শন মানুষের মনে ধারণ করলে সন্ত্রাস, মারামারি দুর হয়ে যেতো। দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি দুর করার জন্য লালনের দর্শন সবচেয়ে সময় উপযোগী। 


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, কুষ্টিয়া কুমারখালী উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, বিজ্ঞ পিপি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব। 


উদ্বোধনী অনুষ্ঠানের সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপ-উপাচার্য, প্রফেসর ড. শাহিনুর রহমান। 


বাউল সম্রাট লালন শাহ’র জীবনের আলোকে আলোচনা করেন লালন মাজারের খাদেম মহাম্মদ আলী। 


অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালন একাডেমির সহ-সভাপতি, শারমিন আক্তার ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সদস্য বিতান কুমার মন্ডল।


উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া অতিরিক্ত পিপি ও লালন একাডেমীর অ্যাডহক কমিটি সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম।


উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। 


এবারের লালন তিরোধান দিবস-২২ আয়োজনে মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইজির অমর বানী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী এ লালন তিরোধান দিবসের আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর