শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

সুবর্ণচরে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সুবর্ণচরে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ



সুবর্ণচরে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে জোতদারদের কবল থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।


শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ব্যাগ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৭'শ ভূমিহীন পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার চর ব্যাগ্গা গ্রামের সফি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যুদের অত্যাচার থেকে রক্ষার দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। ফিরোজ নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার ও তার আলো মাঝি ও বাদশা বাহিনীর বিচার দাবি করা হয়।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলা উদ্দিন ওরফে আলো মাঝি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি একজন্য ব্যবসায়ী।  এ জায়গার মালিক জমিদার হাট এলাকার ফিরোজ ওরফে এলাহী ফিরোজ।  তবে আমি ভূমিহীনদের ওপর হামলার সাথে জড়িত নেই। অপরদিকে, অভিযোগের বিষয়ে জানতে এলাহী ফিরোজের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।


মানববন্ধনে বক্তব্য রাখেন, মো.ইরান,নুরুল হক, নুরুল আলম, বেলায়েত, সফি চৌধুরী জামে মসজিদের ইমাম মো.আব্বাস হুজুর প্রমূখ।


সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন,এ জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে।  আদালত এ জায়গায় দু'পক্ষের ওপর স্থিতিবস্থা জারি করে। ওই মামলা শেষ হলে প্রকৃত ভূমিহীন থাকলে তাদের মধ্যে বন্দোবস্ত দিতে কোনো সমস্য নেই।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

১২ ঘন্টা ১৬ মিনিট আগে