সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2024 12:33:14 pm

অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরি ও নির্মাণশিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (একটিং) নরদিয়া সিম্পসন। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।


তিনি বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে অবকাঠামো নির্মাণ করতে হয়। এর সাথে পরিবেশ সুরক্ষা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয় সামনে রেখে কাজ করতে হয়। ফলে টেকসই অবকাঠামো উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অস্ট্রেলিয়ার সরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের কাজ করার সুযোগ রয়েছে।’ তিনি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত মেয়াদে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ ব্যক্ত করেন।


এছাড়া পরিবেশ সুরক্ষার জন্য তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। মন্ত্রী পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের স্বার্থে তার পরামর্শ ও প্রস্তাব সাদরে গ্রহণের আশ্বাস দেন। একই দিন মন্ত্রণালয়ে গৃহায়ন মন্ত্রীর সঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা দেশের আবাসন খাতে বিদ্যমান সমস্যা, সমস্যা উত্তরণে বিভিন্ন পন্থা সম্পর্কিত গবেষণালব্ধ সুপারিশ ও পরার্মশসমূহ সম্পর্কে আলোচনা করেন। আলোচনাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্ল্যানারদের অন্তর্ভুক্ত করার বিষয়ে উল্লেখ করলে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সকল উন্নয়ন কর্তৃপক্ষের জনবল কাঠামো এবং সকল উন্নয়ন প্রকল্পে প্ল্যানার ও পরিবেশবিদ অন্তর্ভুক্ত করার জন্য ইতোমধ্যে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ’ আলাপকালে মন্ত্রী দেশের নগরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের পরিকল্পিত উন্নয়ন সম্পর্কে তার গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যত পরিকল্পনা জানান। এক্ষেত্রে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের সুপারিশ ও প্রস্তাবসমুহ তিনি সক্রিয় বিবেচনার আশ্বাস দেন।


মন্ত্রী বলেন, ‘গ্রামাঞ্চলের উন্নয়নকর্মকাণ্ড শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে একটি পত্র পাঠানো হয়েছে। এক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে কাজ করতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। সাক্ষাতকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন উপস্থিত ছিলেন।


আরও খবর