চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কালা মাসুদকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরমোনাই গীলা তালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক কালা মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান চলাকালে তার হেফাজত থেকে বেশ কিছু দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি ও অপরাধ সংঘটনের পরিকল্পনা ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং অপরাধমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Tag
আরও খবর