চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

অভয়নগরে মাঠে মাঠে শুভ্রতা ছড়াচ্ছে সাদা বকের দল



যশোরের অভয়নগর  উপজেলার মাঠে মাঠে চলছে বোরো ধানের আবাদ।  জমিতে চাষ, সেচ আর ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকেরা। কৃষকের এই ব্যস্ততার সাথে খাবার সংগ্রহে মেতে উঠেছে বাংলার অতি পরিচিত পাখি সাদা বক। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।



উপজেলার  বিভিন্ন  মাঠে মাঠে দেখা যায়, প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো সাদা বক দলবেঁধে সংগ্রহ করছে খাবার। জমি চাষের সময় কৃষকের পিছু পিছু উড়ছে আর খাচ্ছে কেঁচোসহ মাটির বিভিন্ন পোকা-মাকড়। উড়ে চলছে দলবেধে। কখনও দিগন্ত বিস্তৃত মাঠের সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।প্রকৃতি প্রেমিক জহির রায়হান জানান, প্রতি বছর শীতের শেষে জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেরো ধান রোপনের সময় সাদা বক’র সংখ্যা বেশি দেখা যায়। লাঙ্গল বা কলের লাঙ্গল দিয়ে চাষাবাদ বা জমিতে পানিতে দেওয়ার সময় বক পাখি দল বেধে খাবার সংগ্রহ করে। এলাকার কৃষকেরা জানান, বক প্রকৃতির বন্ধু। আমরা ওদের কোন ক্ষতি করিনা। তাই নিশ্চিন্তে ওরা আমাদের আশে-পাশেই থাকে। সকাল থেকে সন্ধ্যো অবধি খাবার সংগ্রহ করে। আবার বিকেলের পর কোথায় যেন হারিয়ে যায়। আমাদের ভালোই লাগে।কৃষকের আগে পিছে উড়ে বেরায়। সাদাবকের এই মিতালী যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তেমনি উপকার করছে কৃষকদেরও। ধানের জন্য ক্ষতিকারক পোকামাকড় খেয়ে উৎপাদনেও ভূমিকা রাখছে। সেই সাথে বাড়াচ্ছে সৌন্দর্য।



কৃষি ও প্রকৃতির বন্ধু বক পাখি রক্ষায়  শত শত বক পাখির পাশাপাশি দেখা মিলছে ফিঙে, শালিকসহ নানা প্রজাতির পাখি।প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিঃসন্দেহে অবদান রাখছে দৃষ্টিনন্দন এই বক পাখি। তবে আগের মতো প্রাকৃতিক জলাশয় না থাকায় হুমকিতে পড়েছে পাখিগুলো। এছাড়া শিকারির খপ্পরে পড়ে প্রাণ হারানোর ঝুঁকিও রয়েছে। তবু্ও জলাশয়ে খাদ্য সংগ্রহের জন্য ছুঁটে আসা সাদা বকের ঝাঁক আমাদের মনকে উৎফুল্ল করে তুলেছে। তাইতো রবি ঠাকুর লিখেছেন ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাতাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।


আরও খবর
deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৩৮ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে