হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

নানা আয়োজনে কুড়িগ্রামে শেখ রাসেল দিবস পালিত



কুড়িগ্রামে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কুড়িগ্রাম জেলা পরিষদ ও জেলা আওয়ামিলীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।


সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বরে উদগীরণ প্রাঙ্গণে শেখ রাসেল'র প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কুড়িগ্রাম জেলা পরিষদ,জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,  পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী,জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম,২১শে পদকপ্রাপ্ত এ্যাড.আব্রাহাম লিংকন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদাক সাঈদ হাসান লোবান সহ জেলার সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন চত্বরে থেকে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ে মূল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন।এরপর "শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত, প্রাণবন্ত নির্ভীক" শীর্ষক সেমিনার সভা অনুষ্ঠিত হয়।এরপর সকাল ১১টায় "প্রিয় শেখ রাসেল" বিষয়ক প্রেজেন্টেশন প্রতিযোগিতা সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২নম্বর বঙ্গবন্ধু ভবণে তিনি জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে আত্মস্বীকৃত খুনিরা। এসময় অবুঝ ছোট্ট শিশু রাসেলের প্রতি অনুকম্পাও করেনি তারা। তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। খুনিরা শেখ রাসেলকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও আজ বাংলাদেশের সকল শিশু-কিশোর, তরুণ-তরূণী  আর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তিনি ভালবাসার নাম হিসেবে বুকে গেঁথে আছেন।


আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


 

আরও খবর