দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2024 09:18:56 am

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরও তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছে মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।


১৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে এই দাবিতে মেলার প্রধান ফটকের সামনে মেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই দাবি জানান ব্যবসায়ী ও গেট ইজারাদাররা।


মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, এবারের মেলা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। ১ জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি মেলা উদ্বোধন করা হয়। মেলা শুরুর প্রথম শুক্রবার ২৬ জানুয়ারি ঢাকা ম্যারাথন থাকার কারণে ৩০০ ফিট রাস্তা বন্ধ রেখে অনুষ্ঠান করায় লোক সমাগম কম হয়েছে।


তারা বলেন, দুই দফায় বিশ্ব ইজতেমার কারণে মেলায় দর্শনার্থীদের আসতে সড়ক যানজটের সম্মুখীন হতে হয়েছে। অনেকে রাস্তা থেকে ফিরে গেছেন। উদ্বোধনের দিন থেকে অতিমাত্রায় শৈত্যপ্রবাহের কারণে মেলার নির্মাণ কাজ শেষ করতেও দেরি হয়।


ব্যবসায়ীরা আরও বলেন, ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে লোকসমাগম চাহিদার চেয়ে কম হচ্ছে। তাছাড়া, অব্যবস্থাপনার কারণে মেলার বাইরে আরেকটি মেলা দৃশ্যমান হচ্ছে, যার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণ কমছে। এজন্য তারা অনেকটা লোকসানের মুখে পড়েছেন। সেজন্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীগণ প্রধানমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, ইপিবির ভিসি ও সচিবের কাছে আরও তিনদিন বিনা ভাড়ায় মেলার সময় বাড়ানোর জন্য দাবি করেন। কর্তৃপক্ষ সে দাবি নাকচ করায় তারা এই কর্মসূচি শুরু করেন।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে