রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুলিয়ারচরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে নাগরিক সংর্বধনা দেওয়া হয়েছে

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 25-02-2024 02:06:46 am

কুলিয়ারচরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রিড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে টানা ৪ বার সাংসদ নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় কুলিয়ারচর থানার মাঠে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন কুলিয়ারচর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এবং সাবেক সভাপতি আবুল হোসেন লিটন মন্ত্রী কে ফুল দিয়ে বরন করে নেন।


এরপর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব  মন্ত্রীকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগও এর অন্যান্য অংঙ্গ সংগঠন, কুলিয়ারচর সরকারী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক সমিতি,  বিভিন্ন সামাজিক সংগঠন।


এ সময় মন্ত্রীও কুলিয়ারচরবাসীর ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

Tag
আরও খবর