রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

আজ পবিত্র "শবে বরাত"

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 25-02-2024 05:02:23 am

আজ পবিত্র "শবে বরাত"


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 




শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী।আজ সেই পবিত্র "শবে বরাত"।আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা।


 হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দারগুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।শবে বরাত উপলক্ষে রাসুলে আকরাম (সা:) দুটি জিনিস করার জন্য বলেছেন। (১) রাত জেগে আল্লাহর ইবাদত করা। যেমন–নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, তাসবিহ পাঠ করা। দোয়া-দরুদ, তওবা-ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। (২) রোজা রাখা, নবী কারিম (সা:) গোটা শাবান মাস রোজা রাখতেন। তাই এ মাসে আমরা যত বেশি পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। 


বিশেষ করে আল্লাহর রসুল (সা:) বলেছেন,  এই রাত জেগে ইবাদত কর আর দিনে রোজা রাখ।শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী (সা:) বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে। কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার সব চেয়ে নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলেন, ‘কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ ভাবে বান্দাদের ডাকতে থাকেন।


এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী (সা:) বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন।কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয়। 


মহানবী (সা:)বলেন, ‘শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন। তবে মুশরিক, হিংসুক, জাদুকর, ব্যভিচারী, মা-বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না।


এ বিশেষ ফজিলত পুর্ণ এ রাত্রিতে আতশবাজিতে মেতে না উঠে প্রতিটি মুসলমানের  উচিত আল্লাহর ইবাদতে মশগুল থাকা।

Tag
আরও খবর