পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে দুই সন্তানকে হত্যা করার পর মায়ের আত্মহত্যা, উদ্ধার করা হয়েছে লাশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার কেইয়ান ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রাম থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত ।


নিহতরা হলেন সৌদি প্রবাসী অলি মিয়ার স্ত্রী সালমা বেগম (৩৩) এবং তাদের মেয়ে সাইমুনা (৯) ও ছেলে তাওহীদ (৭)। স্বজনদের বরাত দিয়ে এএসপি মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, সাত বছর আগে ছেলে জন্মের আগেই অলি মিয়া সৌদি আরব যান। তখন তিনি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। সাত বছরে তিনি আর দেশে আসেননি এবং ঋণ নিয়ে বেশ বিপাকে ছিলেন।  


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনাদারের একেরপর এক চাপ সহ্য করতে না পেরে সালমা এ ঘটনা ঘটিয়েছেন। তিনি হয়তো রাতের বেলা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দুই সন্তানকে খাইয়ে হত্যা করেন এবং পরে নিজেও গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়েছেন।


এএসপি রিফাত আরো জানান, ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর