চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

বিপিএলের মাঝেই দলবদল করলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-02-2024 03:32:27 am

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএলের কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ফাইনালে যাওয়ার আগে বাঁচা-মরার এই লড়াইয়ের আগেই নিজের দলবদল সেরে নিয়েছেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিপিএল নয়, সাকিব দলবদল করেছেন ডিপিএলে। 


ঘরোয়া ক্রিকেটের প্রেস্টিজিয়াস আসর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে নতুন ঠিকানায় যাচ্ছেন সাকিব। তিন বছর মোহামেডানে পার করার পর সাকিবের এবারের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিজাত পাড়ার এই ক্লাবের হয়ে এবারের ঘরোয়া মৌসুম পার করবেন সাকিব। 


সাকিব শেখ জামালে যাচ্ছেন, এটা জানা গিয়েছিল ডিসেম্বরেই। এক অনুষ্ঠানে ঘটা করেই জানিয়েছিলেন দল বদল করার খবর। আজ বুধবার অনলাইনে শেখ জামালের খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। একইদিনে সাকিবের মত অনলাইনে নিজেদের দলবদল সেরেছেন ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানও। 


২০২০ সালে কাগজে কলমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। যদিও তাকে সে অর্থে পায়নি ক্লাবটি। ২০২০-২১ মৌসুমে মোহামেডানের হয়েই খেলেছেন তিনি। পরের মৌসুমে চুক্তি থাকলেও মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় সাকিব খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। পরের মৌসুমে অবশ্য খেলেছেন মোটে চার ম্যাচ। 


আগামীকাল শেষদিনে দলবদল করতে পারে আরও তিন দল। আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় নিবন্ধন শেষ হবে কাল। এছাড়া আজ প্রাইম ব্যাংকের হয়ে দলবদল করেছেন কয়েকজন। গতবারের মতো এবারও সেখানে খেলবেন দেশের ক্রিকেটের আরও দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ থাকায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদেরও শুরুতে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা আসবে আগামী ১ মার্চ। লিগ শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ।