প্রকাশের সময়: 20-10-2022 10:28:25 am
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ (২০ অক্টোবর) দুপুর ১২.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে নবনিযুক্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান জাতির পিতার সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতাসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে নবনিযুক্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান ও প্রক্টর ড. মো: কামরুজ্জামান জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
১০ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে