আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক বেশি: স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2024 03:55:18 am

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক বেশি। জলবায়ুবিষয়ক সম্মেলনগুলোতে বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরতে হবে এবং বিরূপ প্রভাব মোকাবিলায় ক্ষতিপূরণ আদায়ে সচেষ্ট হতে হবে। রোববার সংসদ ভবনে তার কার্যালয়ে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা জলবায়ু পরিবর্তন, ব্যবসা-বাণিজ্য, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ট্রেড ফেয়ারসহ (বাণিজ্যমেলা) বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, নিজের দেশের পরিবেশ নিজেদের প্রয়োজনেই ঠিক রাখতে হবে। তাই নদীদূষণ, চামড়া শিল্পের বর্জ্য ও অপরিকল্পিত ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণরোধে সবাইকে সচেষ্ট হতে হবে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের বাইরে প্রতিবছর বাণিজ্যমেলার আয়োজন করা যেতে পারে। বাংলাদেশি বিভিন্ন সেবা ও শিল্পের প্রসারে এ ধরনের মেলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এ সময় স্পিকারকে আয়োজিত ট্রেড ফেয়ার উপলক্ষে ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে একটি প্রকাশনা প্রদান করেন। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের বিকাশে কার্যক্রম চলমান। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে