বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

'অটোচালক ও স্থানীয়দের হামলার শিকার দেশচিত্রের রাবি প্রতিনিধি সাজ্জাদ'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2024 09:23:58 pm

হামলার শিকার সাজ্জাদ হুসাইন। © ফাইল ছবি


রাজশাহীর কাটাখালী বাজারে গতকাল মঙ্গলবার (৫ই মার্চ) রাত ৮:৪৫ নাগাদ অটোচালক ও স্থানীয়দের হামলার শিকার হন 'দৈনিক দেশচিত্রে'র রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি "সাজ্জাদ হুসাইন" (২১) ও তার সাথে থাকা তার ভাই আল ইমরান (৩৭), ভাইয়ের স্ত্রী ও দুই শিশু।


জানা যায়, রাজশাহীর কাটাখালী থেকে বিনোদপুর আসার জন্য অটোতে ওঠেন সাজ্জাদ ও তার ভাইয়ের স্ত্রী। এ সময় তার ভাই সেখান থেকেই ভাড়া দিয়ে দিতে চাইলে অটোচালক ভাড়া দ্বিগুণ দাবি করে, সে সময় তার ভাই আল ইমরান এ নিয়ে প্রতিবাদ করলে অটোচালক তাদের ওপরে ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।


এ সময় সাজ্জাদ প্রতিবাদ করলে অটোচালক অটো থেকে নেমে তাদের দুজনকে হুমকি ধামকি দিতে থাকে এবং মারতে উদ্যত হয়। এ সময় আশপাশ থেকে আরো কয়েকজনকে ডেকে তাদের ওপর আক্রমণ করা হয়।


অটো থেকে হাতুড়ি বের করে আল ইমরান (৩৭) এর মাথায় আঘাত করে অটোচালক এবং তার সাথে থাকা অজ্ঞাত ৫/৬ জন "সাজ্জাদ"কে রাস্তার পাশে নিয়ে বেধড়ক মারধর করে এবং তার মোবাইল ছিনতাই করার চেষ্টা করে। তৎক্ষণাৎ কাটাখালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অটোচালক ব্যতীত সকলে পালিয়ে যায় এবং অটোচালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, এরপর উভয় পক্ষের অভিযোগ নিয়ে পুলিশ তাদের ছেড়ে দেন।


এ ঘটনার পরে ভুক্তভোগী সাজ্জাদ হুসাইনের ভাই আল ইমরান বাদী হয়ে কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


এ বিষয়ে সাজ্জাদ হুসাইন জানান, আমি ও আমার ভাইয়ের স্ত্রী এবং দুই সন্তান একত্রে কাটাখালী থেকে বিনোদপুর আসার জন্য অটোতে উঠি, ভাই আমাদের অটোতে তুলে দিতে এলে তিনি আগেই ভাড়া দিয়ে দিতে চান। এ সময় ১০ টাকার ভাড়া ২০ টাকা চাওয়ায় ভাই এ বিষয়ে প্রতিবাদ করেন, তখন অটোচালক বলেন, "থাকলে থাকেন না থাকলে নেমে যান ভাড়া এটাই" এভাবে কথা কাটাকাটি হলে অটোচালক গালিগালাজ শুরু করে এবং আমাদের মারতে আসে। তখনই আশপাশ থেকে আরো ৫/৬ জন এসে আমাদের দুজনকে দুদিকে নিয়ে পেটাতে শুরু করে। অটোচালক গাড়ি থেকে হাতুড়ি বের করে আমাদের মারতে আসে, আমি তাকে বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে মারতে আসে, তখন আমি প্রাণ ভয়ে দৌড়ে সরে আসি। পরে টহল পুলিশ আসলে অটোচালক ছাড়া সবাই পালিয়ে যায়। আমি আমার প্রক্টর স্যারকে বিষয়টি জানাই, তিনি কাল আমাকে জিডির কপিসহ তার অফিসে দেখা করতে বলেছেন। আমি আমার নিরপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং উক্ত এলাকায় পুনরায় যাওয়া নিয়ে খুবই শঙ্কিত প্রকাশ করছি।


এ ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আমরা আগামীকাল বিষয়টা দেখবো, আপাতত সাধারণ ডায়েরি করতে বলেছি।


তদন্ত কর্মকর্তার সাথে ও কাটাখালী থানার ওসির সাথে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউই ফোন ধরেননি।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৫ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে