বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল-এর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া।


আজ ৩১মে (শনিবার) ২০২৫ ইং তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২৭মে (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রোটারিয়ান মেজবাহ উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর পলাশ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


প্রেসিডেন্ট ও সেক্রেটারি— উভয় পদের জন্য ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২২টি ভোটের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী সাকিব হাসান খান ৯টি এবং সেক্রেটারি প্রার্থী মো নাজমুল হাসান ভূঁইয়া ১০টি ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সকলের সামনে ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।


নবনির্বাচিত প্রেসিডেন্ট সাকিব হাসান খান বলেন, "আমি বিশ্বাস করি যে, রোটারেক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাংগাইল  একটা ক্লাব নয়। এটা একটা পরিবার। এখানে একে অপরকে শিখায়, অনুপ্রাণিত করে এবং সমর্থন করে। এ ক্লাবটি ক্যাম্পাসে একটি ইন্টারন্যাশনাল ক্লাব। সবার সাথে ইতিবাচক কাজ করে এবং সবার সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর রোটারি বর্ষ উপহার দিতে চাই।"


নবনির্বাচিত সেক্রেটারি রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “ করি, নেতৃত্ব মানে শুধু পথ দেখানো নয়, বরং সবার পাশে থেকে একসাথে এগিয়ে চলা। আমরা ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ এই দর্শনকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। এই নতুন রোটারি বছরে আমরা এমন কিছু করতে চাই, যা সমাজে বাস্তব পরিবর্তন আনবে, সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়াবে এবং তরুণদের নেতৃত্বে অনুপ্রাণিত করবে।"


জানা গেছে, ২০২৫-২৬ রোটারি বর্ষের বোর্ড মেম্বারদের তালিকা পরবর্তীতে প্রেসিডেন্ট-সেক্রেটারির যৌথ সিদ্ধান্তে প্রকাশিত হবে। উল্লেখ্য, পূর্ববর্তী কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন রোটারেক্টর পলাশ হোসেন এবং সেক্রেটারি ছিলেন রোটারেক্টর সিফাত আহম্মেদ। তাঁদের নেতৃত্বে সংগঠনটি ধারাবাহিকতা ও সাফল্যের যে ধারা তৈরি করেছে, নতুন কমিটিও তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও খবর