পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ-১ আসনের এমপি ও মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির সাথে সিরাজদিখান প্রেসক্লাব কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি বাছির উদ্দিন জুয়েল এবং সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা ও পরিচিত অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওমর ফারুক।

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট আব অনার হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও প্রকাশক এবং সময় টিভি'র মুন্সিগঞ্জ প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদার, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়ত হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুলসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরও খবর