পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহন করেছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ কমিটির অন্য সদস্যরা ২০২৪ - ২০২৬ সালের জন্য প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার বুঝে নেন । দায়িত্বভার হস্তান্তর করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল।


দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক পলাশ,সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সদস্য হাবিবুর রহমান, মিজানুর রহমান, ইসমাইল খন্দকার প্রমুখ।


উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ - ২০২৬ নির্বাচনে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি, গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ম-সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদক, মো. মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ১ নম্বর কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ২ নম্বর কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৩ নম্বর কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে