দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ

চিনির উৎপাদন বেড়েছে আড়াই গুণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2024 10:01:51 am



আবু তালেব,লালপুর(নাটোর) : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ২০২২-২০২৩ মাড়াই মৌসুমের তুলনায় চলতি মৌসুমে প্রায় আড়াই গুণ চিনি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশের সরকারি চিনিকলগুলোর মধ্যে শুধুমাত্র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তবে আখ মাড়াই সমাপ্তির ১৩ দিন পরও আয় ও ব্যায়ের হিসাব চুড়ান্ত করতে পারেনি চিনিকল সংশ্লিষ্টরা।



চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ মাড়াই মৌসুমে (১১৪ দিনে) ১ লাখ ৮৮ হাজার ৬৩৩ মেক্টিক টন আখ মাড়াই করে। যা গত ৩ মার্চ শেষ করে চিনিকলটি। এতে প্রতিষ্ঠানটি ১১৪ দিনে ৫ দশমিক ৬৮ শতাংশ হারে ১০ হাজার ৫২৫ মেক্টিন টন চিনি উৎপাদন হয়েছে। ২০২২-২০২৩ মাড়াই মৌসুমে ৮১ হাজার ৮২৯ মেক্টিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০৭ মেক্টিক টন চিনি উৎপাদন করেছিল। অর্থাৎ গত মাড়াই মৌসুমে চেয়ে প্রায় আড়াই গুণ বেশি চিনি উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। 


কর্তৃপক্ষ আরও জানায়, এ বছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ছিল, ১০৩ দিনে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদন করা। যা সরকারি চিনিকলগুলোর মধ্যে শুধুমাত্র নর্থ বেঙ্গল সুগার মিলস্ অর্জন করেছে। এছাড়া আখের মূল্যবৃদ্ধি ও মিলজোন এলাকায় অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াই জিরো টলারেন্স নীতি অবলম্বন করে শতভাগ বন্ধ রাখায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে 


এবিষয়ে চিনিকলটির মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন বলেন, গত ১০ বছরের ইতিহাসে এ বছরই প্রথম একর প্রতি প্রায় ১০ মেক্টিক টন আখ মিলের কারখানায় সরবরাহ করা সম্ভব হয়েছে। আগামী মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় ইতিমধ্যে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে। আশা করি আগামী আখ মাড়াই মৌসুমেও চিনিকলে আখ সংকট থাকবে না।


নর্থ বেঙ্গল মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন, দেশের ৯টি চিনিকলে যে চিনি উৎপাদন হয়েছে তার ৩৪ ভাগ চিনি উৎপাদন হয়েছে এই চিনিকলে। মিল এলাকায় অবৈধ পাওয়ার ক্রাশার বন্ধে প্রশাসন, আখচাষিসহ সকলের সহযোগিতা ও চিনিকলের সকল কর্মকর্তা শ্রমিক-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দীর্ঘদিন পর ভালো অবস্থানে এসেছে চিনিকলটি। তবে কি পরিমাণ লাভ হবে তা চূড়ান্ত হিসাব না করে বলা সম্ভব নয়।