হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

হলের নিজ কক্ষে ছুরিকাঘাতে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ছবিতে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী জয়দেব।


হলের নিজ কক্ষে অবস্থানকালে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় হলের কক্ষ থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।


জানা যায়, শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় তার নিজ কক্ষে রক্তাক্ত অবস্থায় তাকে দেখা যায়, এস সময় বুকে ছুরির আঘাত লক্ষ করলে তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


আহত শিক্ষার্থীর নাম জয়দেব সাহা, তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে। তার বাড়ি নোয়াখালী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের ৩৪১ নং রুমের আবাসিক শিক্ষার্থী।


ওই শিক্ষার্থীর মানসিক অবস্থা খারাপ থাকায় তার বাড়ি থেকে তার ছোট ভাই এসে তার সাথে ছিল বলে জানায় তার রুমমেট। আহত শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, "অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া দাওয়াও করেছে"।


তবে ছুরিকাঘাতে আহত জয়দেব বলেন, তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে।


ওই একই হলের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় বলেন, আমার জীবনে আমি এত রক্ত দেখি নি, বুক চিরে অনেকটা ছিন্ন-ভিন্ন। উনি আমার হলেরই বড় ভাই, নিজ কক্ষে নিজের বুকে একাধিকবার ছুরি-কাঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও কেউ নিশ্চিত নয় যে কে বা কারা এই কাজ করেছে। তাকে রামেকে ভর্তি করা হয়েছে। 


তবে আসল ঘটনা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রুহুল আমিন। তিনি বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে আসি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। তবে সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি। না।

আরও খবর