মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-03-2024 11:24:45 am

রেকর্ড তাপমাত্রার পর এক সপ্তাহ ধরে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের দুই রাজ্য রিও ডি জেনিরো এবং স্পিরিটো সান্টোতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় রাতারাতি পানির স্তর নেমে গেছে। তবে বন্যার কারণে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে।


রবিবার (২৪ মার্চ) থেকে এসব এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে দৌড়ঝাঁপ শুরু করেছে উদ্ধারকর্মীরা।


বন্যা পরিস্থিতিকে স্থানীয় প্রশাসন ভয়াবহ পরিস্থিতি বলে বর্ণনা করেছে।


বন্যায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পিরিটো সান্টোর মিমোসো ডু সুল পৌরসভা। এখানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। বন্যায় এখানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আপিকা পৌরসভায় মৃত্যু হয়েছে আরও দুজনের।


স্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে পরিস্থিতিটিকে ‘বিশৃঙ্খল’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি জানান, রবিবার রাজ্যে মৃতের সংখ্যা চার থেকে বেড়ে ১৭ এ পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পৌরসভা ছিল মিমোসো ডো সুল, যেখানে বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অপিয়াকা পৌরসভায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।


তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও যাবাহন রাস্তায় ধ্বংসস্তূপ সৃষ্টি করেছে। ফলে উদ্ধারকারীদের সব জায়গায় পৌঁছাতে বেগ হচ্ছে। অন্তত ৫ হাজার ২০০ জনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।


অন্যদিকে প্রতিবেশী রাজ্য রিও ডি জেনেরিওতে অন্তত আটজন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ভূমিধসের কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্যে রাজধানী থেকে ৭০ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরে ঝড়ের কারণে একটি বাড়ি ধসে পড়লে চারজনের মৃত্যু হয়।


একজন প্রতিবেশী এএফপিকে জানিয়েছেন, ওই বাড়ি থেকে ১৬ ঘণ্টারও বেশি সময় চাপা পড়ে থাকা একটি মেয়ে শিশুকে উদ্ধার করে উদ্ধারকারী দল। তার বাবাকে পাশে মৃত অবস্থায় পাওয়া গছে।


ব্রাজিলে ভয়াবহ তাপদাহের পর এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেন, বন্যার কারণে বহু মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে তার সরকার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ঘোষণা দিয়েছে। এদিকে গত সপ্তাহে রিও ডি জেনিরোতে ৬২ ডিগ্রি তামপাত্রা রেকর্ড করা হয়।


সূত্র: আল-জাজিরা

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৩ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে