হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

যে অভ্যাসে ঘুম আসবে দ্রুত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2022 01:57:14 pm

প্রতীকী ছবি

◾ স্বাস্থ্য কথা ডেস্ক 


দৈহিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অপরিহার্য। পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম আমাদেরকে সক্রিয় ও সতেজ করে তোলে। নিয়মিত আরামদায়ক ও সামঞ্জস্যপূর্ণ ঘুম আমাদের সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন।  

ঘুম নিয়ে অনেকের অভিযোগ রয়েছে যে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিজ্ঞান বলছে, পূর্ণবয়স্ক একজন মানুষের দৈনিক অন্তত আট ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু কীভাবে ঘুম আসবে দ্রুত এ নিয়ে অনেকেই সমাধান খুঁজে পান না। আজ আমরা আলোচনা করব, যে অভ্যাসগুলো মেনে চললে ঘুম আসবে দ্রুত।

১. রাতে ঘুমাতে যাওয়ার সময় অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আর এই দুশ্চিন্তাই অনিদ্রার কারণ হয়ে দাঁড়ায়। ঘুমাতে যাওয়ার আগে এই সমস্যা মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন। শুধু দুশ্চিন্তার কথা নয়, আগামী দিনে কী কী কাজ বাকি পড়ে আছে তাও লিখে রাখতে পারেন। এতে মাথা হালকা হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো উপায় রোজ ঘুমানোর আগে দুশ্চিন্তার কথাগুলো একটি কাগজে লিখে রাখা।

২. সারা দিন কী কী খাচ্ছেন তার সঙ্গেও ঘুমের যোগসূত্র রয়েছে। ক্যাফেইন-সমৃদ্ধ খাবার খেলে বেশ কয়েক ঘণ্টা ঘুম আসে না। তাই ঘুমাতে যাওয়ার অন্তত ৫-৬ ঘণ্টা আগেই থামিয়ে দিতে হবে এ ধরনের খাবার। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যায় ঘুম আসতে বিলম্ব হতে পারে। তাই রাতের খাবার যথাসম্ভব হালকা রাখাই ভালো।  

৩. টিভি, মোবাইলফোন কিংবা ল্যাপটপ ব্যবহার করার সময় কমিয়ে আনুন। এসব ইলেকট্রনিক ডিভাইসে চোখ রাখলেই মস্তিষ্ক সজাগ ও সক্রিয় থাকে। তাই ঘুমাতে যাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।  

৪. অনিদ্রা সমস্যা সমাধানে যোগব্যায়াম বেশ ভালো কাজে আসতে পারে। বিভিন্ন ধরনের ব্যায়াম যেমন—বলাসন, শবাসন, পদ্মাসন কিংবা পশ্চিমত্তাসন শরীরকে শিথিল করতে সহায়তা করে। যা অনিদ্রার সমস্যা কমাতে একটি কার্যকর পদক্ষেপ।

আরও খবর

697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৮০ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৮৪ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৫৪ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৬৪ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৬৬ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে