হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2024 03:07:17 pm

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে সামরিক বাহিনীর একাধিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। তবে অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


৩০ মার্চ, শনিবার স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মীদের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেল কমপাস বলেছে, যে অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি সামরিক বাহিনীর। কমপাসে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে ওই এলাকায় বিশাল অগ্নিকুণ্ডলী উড়ছে। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দও শোনা যায়।


দেটিক বলেছে, বোগোর রিজেন্সি ও বেকাসি সিটির সীমান্ত লাগোয়া বিস্ফোরক মজুত রাখার কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অগ্নিনির্বাপণ কর্মীরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।


বোগোর রিজেন্সি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা জাজুলি বলেন, কয়েকটি অস্ত্রাগারে আগুন লেগেছে বলে খবর পেয়েছেন তিনি। কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।


সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত অস্ত্রাগারে আগুন ছড়িয়ে পড়ার কোনও কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না সেটিও জানা যায়নি।

আরও খবর