‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মিঠাপুকুরে আদিবাসী দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

মিঠাপুকুরে আদিবাসী দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র‌্যালীটি মিঠাপুকুর উপজেলা চত্ত¡র থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অতিক্রম করে বেগম রোকেয়া অডিটেরিয়ামে এসে শেষ হয়।


মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ,আদিবাসী উন্নয়ন সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের আয়োজনে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা,সিসিডিবি সিসিআরপি,আরডিআরএস বাংলাদেশ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,এনএনএমসি ফাউন্ডেশন ও নিজেরা করি এর সহযোগিতায় বেগম রোকেয়া অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী  পরিষদ ও উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মাস্টার মোহনলাল কুজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন,মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু,বলদীপুকুর ক্যাথলিক মিশনের ফাদার ইনচার্জ ফাদার সিলাস কুজুর,জাতীয় আদিবাসী পরিষদের রংপুর জেলা শাখার আহবায়ক কৃষিবিদ বিমল খালকো,আদিবাসী ফেডারেশনের রংপুর অঞ্চলের সভাপতি বাবু উৎপল মিনজি, দূর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নাহিদ হাসান তোতা সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা আদিবাসী দিবসে নানাবিধ দাবী উপস্থাপন করেন এবং আদিবাসীরা সমাজে অবহেলিত না হয় রাষ্ট্রীয় সকল সুযোগ সবিধা থেকে যেন বঞ্চিত না হয় সে বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি কামনা করছেন।

বার্তা প্রেরক 
মোঃশামীম রানা
মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
তারিখ ঃ০৯/০৮/২০২২
মোবাঃ ০১৭৪৪৮৯৬৫৮৮
Tag
আরও খবর