অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

কেএনএফকে নির্মূল করা হবে: বিজিবি মহাপরিচালক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2024 10:55:46 pm

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) নির্মূল করতে অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।


শনিবার (১৩ এপ্রিল) ভারতের মিজোরাম সীমান্ত সংলগ্ন প্যারাছড়া ও উলুছড়ি বিওপি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।


বিজিবি মহাপরিচালক বলেন, কেএনএফকে নির্মূল করা হবে। নির্মূল করা হবে তাদের দৌরাত্ম্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথবাহিনীর অভিযান চলছে। বিজিবিসহ অন্যান্য বাহিনী সার্বিকভাবে অভিযানে অংশ নিচ্ছে।


এসময় নানান প্রতিকূলতার মধ্যেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিজিবি সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।


আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের কারণেই দেশবাসী নিরাপদে থাকতে পারে।


এসময় উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), অতিরিক্ত মহাপরিচালক (বিএসবি), বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, রাঙামাটি সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও খবর