হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

প্রচ্ছদের আয়োজনে কুড়িগ্রামে ৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান



কুড়িগ্রামে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম এর ৪৪ তম বর্ষে পর্দাপন উপলক্ষে ৩জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে প্রচ্ছদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্তি সমাজসেবক এসএম আব্রাহাম লিংকন। 


প্রচ্ছদ  সভাপতি শ্যামল ভৌমিক এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বক্সী, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজার রহমান সাজু, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সাবেক সভাপতি দুলাল বোস, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার প্রমুখ। 


অনুষ্ঠানে লোকসঙ্গীতে বিশেষ অবদানের জন্য লোক শিল্পী কৃপাসিন্দু সরকার, ভাওয়ইয়া সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ভাওয়াইয়া গবেষক ভূপতি ভূষণ বর্মা ও নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরদার মোহাম্মদ রাজ্জাককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


পরে প্রচ্ছদ কুড়িগ্রাম এর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


আরও খবর