অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

পাটখড়ির হাট দেওয়ানগঞ্জ বাজার, পাটখড়ি বিক্রি করে লাভবান বিক্রেতা



রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর।জ্বালানি হিসাবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দুরদুরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন ক্রেতা।জ্বালানি ছাড়াও পানের বরজে বাঁশের শলার বিকল্প হিসেবে পাটখড়ি ব্যবহার হয়ে থাকে।তাই পানের বরজের জন্যও  পাটখড়ি কিনতে দুরদুরান্ত থেকে আসেন পান চাষীরা।


প্রতিমন পাটখড়ি বিক্রি হচ্ছে ৭শত থেকে ৮ শত  টাকা দরে।প্রতিটি ছোট আটি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ১০ আটির প্রতিটি বোঝা বিক্রি হচ্ছে ৫ থেকে ৭শত টাকায়।গৃহস্থের চাহিদা অনুযায়ী বিক্রেতারা বিক্রি  করছেন পাটখড়ি। দাম ও চাহিদা বেশী থাকায় লাভবান হচ্ছেন তারা।


ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই পাটখড়ির হাট।প্রতিদিন বিকালে বসে এই   হাট। আর তাই প্রতিদিন এই বাজার থেকে পাটখড়ি কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে।হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও। 


প্রত্যন্ত চরাঞ্চলে উৎপাদিত পাটখড়ি দেওয়ানগঞ্জ বাজারে কৃষকরা নিয়ে আসেন বিক্রির জন্য।পাটখড়ি বিক্রি হচ্ছে ভালো,ভীড় বাড়ছে ক্রেতাদের। দাম বেশী পেয়ে খুশী বিক্রেতা। পাটখড়ি বিক্রি করে লাভবান তারা। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশী ক্রেতারা। প্রতিদিন বিকালে বসে পাটখড়ির এই বাজার। ২০ থেকে ২৫ হাজার টাকার পাটখড়ি বিক্রি হয় প্রতিদিন।


সরেজমিন দেখা গেছে,স্থানীয়  দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পাটখড়ি।মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে পাটখড়ির ছোট-বড় আটি।প্রতিদিন ২৫ থেকে ৩০ জন বিক্রেতা পাটখড়ি নিয়ে আসেন বাজারে।চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। প্রতিদিন পাটখড়ি ক্রয় করতে ট্রলি ও ভ্যান  নিয়ে দুর-দুরান্ত থেকে আসছেন লোকজন। 


উপজেলার খারুয়া,মহেষকুড়া,বিরাশী  নরেন্দ্রপুর, হাটশিরা,কুর্শা,কাকুরিয়া,কয়ারপুর,রাজাপুর,বেলতৈলসহ আশেপাশের লোকজন আসছেন পাটখড়ি ক্রয় করতে।


বিরাশী গ্রামের আঃ বারেক,তাহের উদ্দিন, আঃ হান্নান,হাটশিরা গ্রামের শাহজাহান, আঃ খালেক এসেছেন স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি ক্রয় করতে।কথা হয় তাদের সাথে।তারা জানান, প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে  পাটখড়ি বিক্রি হয়।তাই কিনতে এসেছেন।  


হাটশিরা গ্রামের শাহজাহান বলেন,আমি প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি আনি বেচার জন্য।প্রতিটি ছোট আটি বেঁচি ৩৫-৪০ টাকায়।১০ আটির বোঝা বেঁচি ৫ থেকে ৬ শত টাকা।


বিরাশী গ্রামের আঃ বারেক বলেন, শোলার (পাটখড়ি)দাম বেশী। তাই শোলা বেঁচতাছি।মোটামুটি ভালা দামে বেঁচি।প্রতিদিন ৫ -৬ শত টেহার শোলা বেঁচতারি।লাভের টেহায় সংসারও চলে ভালা। ছয় মাসের জন্য এ ব্যবসা চলবো অগ্রাহায়ণ মাস পর্যন্ত। 

 

স্থানীয় খারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান  ও দেওয়ানগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন,দেওয়ানগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাজার।এই বাজারে প্রতিদিন বিকালে বসে পাটখড়ির হাট।স্বল্পকালীন পাটখড়ির এই ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা।আশপাশের মধ্যে একমাত্র পাটখড়ি বিক্রির হাট এটি।

আরও খবর
deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৪০ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে