শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

হাতিয়ায় ট্রাকসহ ২টন কফি পাউডার চালক-হেলপার আটক



হাতিয়ায় ট্রাকসহ ২টন কফি পাউডার চালক-হেলপার আটক


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়াতে ট্রাক বোঝাই ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাই মালভর্তি আরও একটি ট্রাক পালিয়ে যায়।


আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার মুক্তা গাছা উপজেলার মুছাহে কালীর ছেলে ট্রাক চালক মো.শহীদুল ইসলাম (৪৫) ও সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাঘ পাচরা গ্রামের মৃত সফি উল্যার ছেলে হেলফার মো.শাহজান (৩৫)।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।


এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির-ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ভাসানচর থেকে আসা একটি জাহাজ থেকে চোরাই কারবারিরা জনতা ঘাট থেকে দুটি কাভার্ডভ্যানে মাল বোঝাই করে।  এরপর একটি কাভার্ডভ্যান অন্য একটি রাস্তা দিয়ে চলে যায়। অপর কাভার্ডভ্যানটি উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম দিয়ে যাওয়ার পথে সড়কে থাকা ব্রীজ ভেঙ্গে আটকা পড়ে। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টন কফিসহ কাভার্ডভ্যানটি জব্দ করে।  একই সময়ে চালক-হেলপারকেও আটক করা হয়।


নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চোরাই কারবারিরা ভারত অথবা বার্মা থেকে কফি পাউডার গুলো পাচারের উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন। তবে তারা এখন পর্যন্ত এর বৈধ কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। 

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৬ ঘন্টা ৪ মিনিট আগে