রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

প্রসঙ্গ বিদ্যুতের মিটার ভাড়া

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 23-04-2024 09:26:13 am

প্রসঙ্গ বিদ্যুতের মিটার ভাড়া 


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের তার পৌছে গেছে। বিদ্যুৎ থাকুক আর না - ই থাকুক। আমরা এনালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেম পার হয়ে এখন স্মার্ট সিস্টেমে অবস্থান করছি।


প্রতিদিন স্মার্ট বাংলাদেশের সুফল হিসাবে ফেইস বুকের কল্যাণে দেখছি বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে তৈরী করা শর্টফিল্ম। শর্টফিল্ম হলেও বিষয়টি আমাদের দেশের প্রক্ষাপটে বাস্তবতাও আছে। 


গ্রাহকদের নিজের টাকায় কিনা মিটারের ভাড়া দিতে হচ্ছে বছরের পর বছর।  প্রশ্ন হলো গ্রাহক ৩ হাজার টাকা দিয়ে মিটার কিনে কেন ভাড়া দিবে বিদ্যুৎ কোম্পানিকে? যদি সরকারী নিয়মে মিটার ভাড়া দিতে হয় তাহলে মিটার আনার সময় টাকা দিয়ে কিনে আনতে হবে কেন? এখন যে মিটার ভাড়া আদায় করা হচ্ছে তা কত দিন দিতে হবে এমন কোন নিদের্শনাও নেই। এটা কি দেশের সাধরণ মানুষের সাথে প্রতারণা নয়? এর কি কোন সুরাহা হবে না? নাকি শুধু সাধারণ মানুষের জন্য মিটার ভাড়া সিস্টেম আজীবন চালু থাকবে?


পক্ষান্তরে বিদ্যুৎ কোম্পানী গুলো জনগনের জায়গায় বিদ্যুতের খুঁটি স্থাপন করে ব্যবসা করে যাচ্ছ। সাধারণ মানুষের লাগানো গাছ বিনা নোটিশে  কেটে ক্ষতিগ্রস্ত করছে। এজন্য সাধারণ মানুষকে তো কোন ক্ষতিপুর বা খুঁটির জায়গার কোন ভাড়া দিচ্ছে না বিদ্যুৎ কোম্পানী। মিটার স্থাপন করা হচ্ছে গ্রাহকের বিল্ডিংয়ের দেওয়াল বা ঘরের বেড়ায়।   খুঁটির জায়গা ও মিটার স্থাপনের দেওয়াল বা ঘরের বেড়ার তো কোন ভাড়া দিচ্ছে না বিদ্যুৎ কোম্পানী? 


এখন সময়ের দাবী হয় মিটার ভাড়া বন্ধ করুন, নয়তো গ্রাহকের জায়গায়  বিদ্যুতের  খুঁটি ও মিটার স্থাপনের  ভাড়া দিন।

Tag
আরও খবর