রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

মির্জাগঞ্জে এক বোঁটায় ২৫ টি লাউ!

কৃষক তসলিমের গাছে এক বোটায় ঝুলছে ২৫ টি লাউ লাউ!



পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কৃষকের বাড়িতে এক বোঁটায় ২৫ টি লাউ ধরেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই লাউ দেখার জন্য প্রতিদিনই আশপাশের এলাকা থেকে ওই বাড়িতে ছুটে যাচ্ছে শত শত উৎসুক জনতা।


বিস্ময়কর এ ঘটনাটি ঘটে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের তসলিম হাওলাদারের লাউ গাছে।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাছের বোঁটায় আমের মতো ঝুলে আছে লাউগুলো। এখানে আনুমানিক আধা কেজি, ১ কেজি ও ২ কেজি ওজনের লাউ রয়েছে। এর মধ্যে কয়েকটিতে পচন ধরেছে, তবে বাকি লাউগুলো পরিপক্ক ও খাওয়ার উপযুক্ত হয়েছে। নতুন করে আরও কিছু ফুল আসছে ওই গাছে।


লাউ দেখতে আসা একাধিক উৎসুক ব্যক্তি বলেন, আমরা শুনেছি একটি লাউ বোটায় অনেকগুলো লাউ ধরেছে। এ নিয়ে রাস্তাঘাটে ও বাজারে আলোচনা হয় প্রতিদিন। তাই আমরা স্বচক্ষে দেখতে এসেছি। দেখে খুবই অবাক হয়েছি। আমাদের জীবনে এরকম ঘটনা এই প্রথম দেখলাম!


লাউ গাছের মালিক তসলিম বলেন, স্থানীয় সুবিদখালী বাজার থেকে লাউয়ের চারা কিনে গাছটি নিজ হাতে বাড়ির আঙিনায় লাগিয়ে ছিলাম। শুরুতে স্বাভাবিকভাবেই লাউ ধরেছে। সেগুলো থেকে কয়েকটি লাউ খেয়েছি। কিছুদিন আগে হঠাৎ করে দেখি একটি বোঁটায় অনেকগুলো লাউ। গত কয়েকদিনে এগুলো বড় হয়েছে। তা থেকে কিছু লাউ ঝড়ে পড়ে গেছে। এখনও ওই বোঁটায় ২৫টি লাউ রয়েছে। গত এক সপ্তাহ থেকে বিভিন্ন গ্রামের মানুষ এসব লাউ দেখতে আসছেন।


মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবদুল্লা আল মামুন বলেন, ঝাটিবুনিয়া গ্রামের এক কৃষকের লাউগাছের এক বোঁটায় ২৫টি লাউ ধরার কথা শুনেছি। এটি এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমনটা হয় না। অস্বাভাবিক হরমোনের কারণে এমনটি হয়েছে। কোনো কারণে যদি কোনো গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয়; সেক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এছাড়া জিন মিউটেশনের কারণেও এটি হতে পারে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা!

আরও খবর