হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

কে হচ্ছেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান.?

ছবি-সংগ্রহীত

গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চার জন জনপ্রিয় প্রার্থী হিসেবে বৈধতা ঘোষণা পেয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৬ ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলা নির্বাচন ২১/৫ /২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মনোনয়ন পত্রজমা দিয়ে চার জন কে বৈধ ঘোষণা করেছে শ্রীপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা শ্রীপুর, গাজীপুর। 

দলীয় মনোনয়ন না দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। যার  ফলশ্রুতিতে দলীয় একাদিক নেতা কিনেছেন মনোনয়ন পত্র। নির্বাচন কে অংশগ্রহণ মূলক করার লক্ষ্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক।

এরই মধ্য শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে ঘুরছে বিভিন্ন প্রশ্ন। বহুল পরিচিত চারজন হেভি ওয়েট প্রার্থী। সকলেই সকলের স্থান থেকে জনপ্রিয়। যে চারজন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়ে বৈধতা ঘোষণা পেয়েছেন। তারা হলেন বর্তমান শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান। তিনার প্রতিদ্বন্দী হিসেবে আছেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রোমানা আলী টুসির ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। আরো প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি.এ এবং মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বি.কম এর ছেলে  শ্রীপুর ও মাওনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শামীম চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ইসলামিয়া ডিজিটাল হরমোন ল্যাব এর পরিচালক আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন।  

তবে এদের মধ্যে কে হচ্ছেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। হাটে এবং ঘাটে পথে কিংবা বাজারে বিভিন্ন চায়ের দোকানে শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জনমনে তৈরি হচ্ছে বিভিন্ন প্রশ্ন। 

কে হবে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এই প্রশ্নের উত্তরে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম সরকার বলেন উপজেলা চেয়ারম্যান জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এখনো কোন কিছু বলা যাচ্ছে না, তবে চারজন প্রার্থীই খুবই জনপ্রিয়। তিনি আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে বলে মনে করছেন এই পর্যবেক্ষক। 

জনগণের ভোটের মাধ্যমে সুষ্ঠ নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের কাছে আহবান জানান শ্রীপুর উপজেলার সাধারণ জনগণ। সাধারণ মানুষের দাবি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই ধিকে সজাগ দৃষ্টি রাখার কথাও বলেছেন সাধারণ জনগণ।  তাহলেই নির্বিঘ্নে নির্ভয়ে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটারগন। 

তবে জনগণের সেই চাওয়া কি পূরণ করতে পারবে নির্বাচন কমিশন.?? নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীরাও কি পারবে জনগণের সেই দাবি টা পূরন করতে..? 

আরও খবর