হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

অস্ট্রেলিয়ার সরকারি পুরস্কারের জন্য মনোনীত ফখরুলের মেয়ে শামারুহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2022 08:03:40 am

ফাইল ছবি

◾ প্রবাস ডেস্ক 


অস্ট্রেলিয়ার সরকারি সম্মাননা ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে ড. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি। এ পুরস্কারের জন্য মনোনীত অপর বাংলাদেশি হলেন নাজমুল হাসান। তারা দুজনই ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।  


গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার গণমাধ্যম ক্যানবেরা টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে—চিকিৎসাবিজ্ঞানী শামারুহ নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য এ মনোনয়ন পেয়েছেন। তিনি নারীদের সহযোগিতার জন্য ২০১৭ সালে সিতারাস স্টোরি নামে একটি সংগঠন গড়ে তোলেন। ৪৪ বছর বয়সি শামারুহ এর আগে ২০২১ সালে ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিলেন। 


প্রতিবেদনে নাজমুল হাসান সম্পর্কে বলা হয়েছে—তিনি ২০২১ সালে করোনা লকডাউনের সময় ক্যানবেরার অসহায় মানুষের জন্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছিলেন। একই সঙ্গে আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রচারে কাজ করেন নাজমুল।


চার ক্যাটাগরিতে এসিটি পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো —এসিটি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি সিনিয়র অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার, এসিটি ইয়াং অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার এবং এসিটি লোকাল হিরো। এবার চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ১৬ জন। আগামী ৯ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর তারা আগামী বছরের ২৫ জানুয়ারি জাতীয় পুরস্কার ঘোষণার দিন অন্যান্য রাজ্য এবং অঞ্চলের পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ‘ফাইনালিস্ট’ হিসেবে যোগ দেবেন। 

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১০৪৯ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১০৬৫ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে