হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: খেলোয়াড়দের জন্য পিসিবির বড় অঙ্কের পুরস্কার ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2024 10:49:03 am

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে পারলে দলের প্রত্যক খেলোয়াড়কে ১ লাখ ডলার করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৭ টি-টোয়েন্টি খেলার জন্য দেশ ছাড়ার আগে গতকাল খেলোয়াড়দের সাথে সাক্ষাৎকালে পুরস্কারের ঘোষনা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

নকভি আরও জানান, ট্রফি জয়ের সাথে তুলনা করলে পুরস্কারের অর্থের কোন মূল্য নেই। আমরা আশা করি, পাকিস্তানের পতাকা তুলে ধরবে খেলোয়াড়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পিসিবি জানিয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি।’

খেলোয়াড়দের উদ্দেশ্য করে নাকভি বলেন, ‘অন্য কারও কথা ভাবার দরকার নেই। শুধু পাকিস্তানের জন্য খেলো এবং নিজেদের সেরাটা উজার করে দাও।’

দলের সকল খেলোয়াড়দের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন নাকভি। আসন্ন বিশ^কাপে দলের পেসার শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে সেরা পারফরমেন্স প্রত্যাশা করেন তিনি।

আফ্রিদিকে উদ্দেশ্য করে নাকভি বলেন, ‘তোমার কাছে দেশের প্রত্যাশা অনেক বেশি। তোমাকে প্রত্যাশা পূরণ করতে হবে।’

এ সময় মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহর হাতে বিশেষ জার্সি তুলে দেন নাকভি। সম্প্রতি টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রিজওয়ান। আর আন্তর্জাতিক ক্রিকেটে ১শ উইকেট পূর্ণ করেছেন নাসিম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে পাকিস্তান।


 

আরও খবর