শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি

তাপপ্রবাহের সতর্কতা জারি যে ৫ বিভাগে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2024 05:03:23 pm

দেশে গরম ও তাপপ্রবাহের বিস্তৃতি বেড়েছে। দেশের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ ছিল আজ বুধবার। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।


দেশে গরম ও তাপপ্রবাহের বিস্তৃতি বেড়েছে। চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ ছিল আজ বুধবার।


তাপপ্রবাহ ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দেশের পাঁচ বিভাগের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে।




সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে।


তবে আগামী রবিবার থেকেই বৃষ্টিপাত বেড়ে গরম কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বুধবার কালের কণ্ঠকে বলেন, ‘এবারের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল খুব বড় হবে না।



এপ্রিল মাসের মতো তীব্র ও অস্বাভাবিক গরমের সম্ভাবনা নেই বললেই চলে। চলমান তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।’


এর আগে গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে ৬ মে পর্যন্ত প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে, যা দেশের ইতিহাসে একটানা তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড। এরপর বৃষ্টি বাড়ায় ৭ মে থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না। বৃষ্টি কমে আবার ১৩ মে দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয় পরদিনই যা ছড়িয়ে পড়ে ৪২ জেলায়।


আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, তাপমাত্রা কম ও সহনীয় থাকতে পারে চার-পাঁচ দিনের জন্য। এরপর আবার তা বাড়তে পারে

আরও খবর