হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

৩২ লাখ শিশুসহ ঝুঁকিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ: ইউনিসেফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2024 02:13:42 pm

ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের ৩২ লাখ শিশুসহ ৮৪ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। সেই সঙ্গে তারা স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার অধিকারের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।


সোমবার (২৭ মে) সামাজিক যোগাযোগ-মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।


এতে বলা হয়, সাইক্লোন রিমালের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৩২ লাখ শিশুসহ ৮৪ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। তাদের স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার অধিকার হুমকির মুখে পড়েছে।


এমন পরিস্থিতিতে ইউনিসেফ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিটস এবং জেরিক্যানসহ জরুরি সরবরাহগুলো পূর্বনির্ধারিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং আশ্রয়কেন্দ্রে সেগুলো বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।


এ ছাড়া সংস্থার জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও অংশীদাররা নারী ও শিশুদের ওপর ঘূর্ণিঝড়ের প্রভাব মূল্যায়ন করছে।


আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, শক্তি কমে ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও খবর