আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

আমদানিমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে তেলের দাম বাড়াতে হচ্ছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জ্বালানি তেলের দাম ১ টাকা বা ২ টাকা বৃদ্ধি পাক তা সাধারণ মানুষের ওপর চাপ হয় কিন্তু আমদানিমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে।

৩১ মে, শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ।

তিনি তারেক রহমান প্রসঙ্গে বলেন, তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এ দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড সব বিএনপির নেতৃত্বে হয় এবং সেটা লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই হয়।

হানিফ আরো বলেন, এই বাংলাদেশের রাজনীতিতে যে অবক্ষয়, যে দুর্বৃত্তায়ন এর সবগুলোই সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর রাষ্ট্রক্ষমতা দখল করে। জিয়াউর রহমান তখন এ দেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগকে ধ্বংস করতে তিনি সেই সময় মিজান চৌধুরীসহ অনেক রাজনীতিবিদদের টাকা দিয়ে দল ভেঙে ছিলেন। বাংলাদেশের রাজনীতির কলুষিত যত কাজ সবগুলো করেছিলেন জিয়াউর রহমান। সেই দলের একজন কর্মী মির্জা ফখরুলের এত বড় গলায় কথা বলার কোনো সুযোগ নাই

হানিফ বলেন, একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা, মির্জা ফখরুলের এখন সেটাই হয়েছে। এই বাংলাদেশে যত অন্যায় অনিয়ম যত হত্যা খুন রাহাজানি সবই হয়েছে ২০০১ থেকে ২০০৬ সালে পর্যন্ত বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হয়েছে।

এসময় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন সহ স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর