হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নভেম্বর মাসে বাড়তি সেবা পাবেন করদাতারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2022 02:43:55 pm

ফাইল ছবি

◾ বাসস 


করদাতাদের সেবা প্রদান ও আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামীকাল থেকে শুরু হচ্ছে আয়কর তথ্য সেবা মাস। পুরো মাস জুড়ে করাঞ্চলগুলোতে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবার পাশাপাশি বাড়তি করসেবা পাবেন করদাতারা।



আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ‘আয়কর তথ্য সেবা মাস-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন সোমবার বাসসকে জানান, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি করাঞ্চলের ৬৪৯টি সার্কেলে করদাতারা চলতি ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সেখানে মেলার পরিবেশে যাবতীয় সেবা নিশ্চিত করা হবে, যাতে তারা নিজ নিজ করাঞ্চলে গিয়ে নির্বিঘেœ রিটার্ন দাখিল ও অন্যান্য কর সেবা গ্রহণ করতে পারেন।


তিনি বলেন, করসেবা মাস উপলক্ষে ১ নভেম্বর থেকে করাঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআরের আয়োজনে এবার করমেলা হচ্ছে না, কিন্তু প্রত্যেক করাঞ্চলে করদাতারা করমেলার মতই বাড়তি সেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন।


এদিকে, দেশবাসীর মধ্যে করসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজস্ব প্রশাসন। আয়কর বিষয়ক বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বর্ণিল ফেস্টুন ও ব্যানার বিভিন্ন করাঞ্চলে স্থাপন করা হবে।


করাঞ্চলের ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ই-টিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুন:নিন্ধন নিতে পারবেন। এছাড়া, ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।

আরও খবর





69cfcaae579b4-030426081158.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

১৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে


69cfb3595fe22-030426063225.webp
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

১৪ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে