‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেটে ভারী বৃষ্টিতে পাহাড়ধস, নিখোঁজ ৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2024 06:40:45 am

সিলেটে ইসলামপুরের চামেলিবাগে ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।


১০ জুন, সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।


জানা যায়, সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রবিবার রাতেও ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন তিন ঘণ্টায় হয়েছে ২২১ মিলিমিটার বৃষ্টি। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা চামেলীবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।


এ বিষয়ে ওসি হারুনূর রশীদ বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আধাপাকা একটি ঘরের ওপরে ভূমিধস হয়েছে। এর নিচে তিনজন লোক আটকা পড়েছেন।


ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচে আটকা পড়া তিনজনকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আরও খবর