পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ক্ষেতলালের বিজয় উপাখ্যান- বইয়ের মোড়ক উন্মোচন

মহান মুক্তিযুদ্ধের সময়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা বীরত্ব গাথা গল্প নিয়ে লেখা “ক্ষেতলালের বিজয় উপাখ্যান” বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান-আল-ইমরান।


এস এম শওকত এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দুলাল মিয়া সরদার, ক্ষেতলালের বিজয় উপাখ্যান বই এর সম্পাদক কবি ও সাংবাদিক মনছুর রহমান বাবু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ও নদী ঘোরাও নদীর পথে সংগঠনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, জয়পুরহাট সাহিত্য আকাশ সংগঠনের সভাপতি শহীদ পরিবারের সন্তান আহম্মেদ মকবুল মুকুল প্রমুখ।


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা ইমায়েদুল জাহেদীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এরপূর্বে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী প্রধান অতিথি হিসেবে উপজেলার ১৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্টি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করেন৷

আরও খবর