হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 09:12:09 am

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শনিবার বন্ধ বা খোলার বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে ঈদুল আজহার পর। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করবো।


১৩ জুন, বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে আলেয়া মাদরাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত ‘গ্রিন, ক্লিন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা’ শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। শনিবারে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শিক্ষাপ্রতিষ্ঠান আগে যেমন চলছিল, সেটা যেন করতে পারি। ইতোমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি। শনিবার যাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে।


শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি থাকলেও শিখন ঘাটতি মেটাতে বর্তমানে শনিবারও খোলা রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবার স্বাভাবিক রুটিনে ফিরে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।


এর আগে গত ২১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ডাবল শিফট বিদ্যালয়গুলো এক শিফটে রূপান্তরিত না হওয়া পর্যন্ত শনিবার বিদ্যালয় খোলা রাখতে হবে। সভায় জানানো হয়, দেশে ডাবল শিফটের বিদ্যালয় ৪৬৪টি।


আরও খবর